সারাদেশ

রাজশাহীতে বজ্রপাতে শিশুসহ নিহত ৪

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: ঝড়-বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে রাজশাহীর পবায় বজ্রপাতে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে কাটাখালী থানাধীন চৌমহিনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুক্তা (৩৫), আলেয়া (৬৫), সোহান (৮), পরশ (৮)। তারা একই গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন, জীবন (৫) ও ভুট্ট (২০)। তারা রামেকে ভর্তি।

স্থানীয় এক ডিসপেনসারির দোকানি মো. বুলেট বলেন, গ্রামের অনেকে ঝড়-বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়েছিল। তবে একটি স্থানে বজ্রপাতে চারজন মারা গেছে। আহত দুজনকে আমার এখানে আনা হয়েছিল। আমি তাদের রামেক হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়ার পরামর্শ দিই। কিছু লোক তাদেরকে মোটরসাইকেলে রামেকে নিয়ে যায়।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি চারজন ঘটনাস্থলে মারা গেছে। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা