সারাদেশ

বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কা নামাজ আদায়

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: অসহ্য গরম আর অসহনীয় তাপদাহে পুড়ছে সারা দেশ। দেশজুড়ে চলছে বৃষ্টির জন্য হাহাকার। প্রচন্ড গরম-তাপদাহে হাঁপিয়ে উঠেছে জনজীবন। তাই বৃষ্টির জন্য কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সালাতুল ইস্তিস্কা নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ মে) সকাল ১১ টার সময় এ নামাজ আদায় করা হয়।

নামাজের ইমামতি করেন মুন্সীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানান জয়নাল আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সিপার আহমেদ তরফদার, নাহিদ আহমদ তরফদার, সৈয়দ রুহুল আমিন, হেলাল আহমেদ তরফদার, গোলাম কিবরিয়া হিমেল, ইব্রাহিম আহমেদ সুমন, হাফিজ মোস্তাকসহ শত শত মুসল্লি। নামাজ শেষে মোনাজাতে কান্নার রোল, আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠেছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা