সারাদেশ

 ১০১ জন নারী উদ্যোক্তাকে প্রধানমন্ত্রীর উপহার 

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: অর্থনৈতিক খাতে মারাত্মক ব্যাঘাত করেছে করোনা। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের বৃহৎ শিল্পের পাশাপাশি ক্ষুদ্র শিল্প বিশেষ করে নারী উদ্যোক্তাদের প্রকল্পগুলোও ক্ষতির সম্মুখিন হয়েছে। তাই তাদের ক্ষতি পুষিয়ে তোলার লক্ষে সরকারি সহায়তায় প্রনোদনার অংশ হিসেবে ঋণ সহায়তা প্রদান করা হয়েছে।

এবার প্রান্তিক পর্যায়ের নারী উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলার ১০১জন নারী উদ্যোক্তাকে অর্থনৈতিক সহায়তা প্রদান করা হয়েছে।

এই লক্ষে আজ সকালে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমল কুমার ঘোষ এর সভাপতিত্বে আলোচনা করেন মহিলা বিষয়ক কার্যালয়ের উপ পরিচালক সেলিনা আক্তার, জাতীয় মহিলা সংস্থা নরসিংদী জেলার সভানেত্রী তাহমিনা আক্তার লাইলীসহ আরও অনেকে। আলোচনা শেষে জেলার ১০১জন ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রত্যেককে ৭ হাজার টাকার করে চেক প্রদান করেন প্রধান অতিথি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা