সারাদেশ

ইয়াবা বিক্রির অভিযোগে এএসআই গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবা বিক্রির অভিযোগে ডেমরা থানার একজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় ১৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় রোববার (৩০ মে) দুপুরে আসামিদের আদালতে পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন-নাসির ও এএসআই ইমাম উদ্দিন।

জানা যায়, মাদক ব্যবসায়ী নাসিরকে ইয়াবাসহ গ্রেফতারের পর তিনি স্বীকার করেন ডেমরা থানার এএসআই ইমাম উদ্দিন ইয়াবা বিক্রি করার জন্য তাকে দিয়েছেন। এসব ইয়াবা ট্যাবলেটের মালিক এএসআই ইমাম উদ্দিন।

নাসির উদ্দিন এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে।

সান নিউজ/আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা