সারাদেশ

ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী উপজেলায় বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : জেলার বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের গঠিত পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীরা।

রোববার (৩০ মে) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা আ.লীগ, ইউনিয়ন আ.লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ কমিটিতে পদবঞ্চিতদের একটি গ্রুপের নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামীম, বড়পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ভানোর ইউনিয়ন আ.লীগের সভাপতি প্রভাষক দেলওয়ার হোসেন সিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম ভাষানী, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক ফজলে এলাহি প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, ২০১৯ সালের ২৫ নভেম্বর সম্মেলনের মাধ্যমে বালিয়াডাঙ্গী উপজেলার কমিটি গঠন করা হলেও অসৎ উদ্দেশ্যে পরদিনই ওই কমিটি বাতিল করা হয়। নতুন কমিটিতে একাধিক জামায়াত- বিএনপি পরিবারের সদস্য ও মাদকসেবীকে স্থান দেওয়া হয়।

উল্লেখ্য,২০১৯ সালের ২৫ নভেম্বর মাসে সম্মেলনের মাধ্যমে উপজেলা আ.লীগের কমিটি ঘোষণা করেন জেলার নেতারা। পরে একই পরিবারের দুই ভাইকে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নিয়ে গণমাধ্যমে সমালোচনা শুরু হলে পরদিনই কেন্দ্রীয় নির্দেশনায় কমিটি স্থগিত করা হয়। এরপর গত বছরের সেপ্টেম্বর মাসে পুরনায় কেন্দ্রের নির্দেশে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেন জেলা আ.লীগের নেতারা। সেই কমিটি ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন ।

সান নিউজ/আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা