সারাদেশ

নাটোরে আরও ২৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোর জেলায় গত ২৪ঘণ্টায় মোট ৮১টি করোনা নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সংস্থাপন শাখার অফিস সহকারী অপূর্ব কুমার পাইন নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৪জন।

এদিকে, করোনার সংক্রমণ ঠেকাতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবহন সীমিত করেছে নাটোর জেলা পুলিশ। শহরে যানবাহন সীমিত করে সাধারণ মানুষদের মাস্ক পরিধানের জন্য মাইকিং করা হচ্ছে।

এর একদিন আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আবুল কাসেম বুড়িরভাগ বটতলা গ্রামের মৃত রওশন আলীর ছেলে।

সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, আজ সকালে কাশিমপুর মহশশ্মানে স্বাস্থ্যবিধি মেনে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নাটোরে আক্রান্তের হার অনেক বেশি । নাটোরের সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে নাটোর সদরে ১৬ জন, বড়াইগ্রামে ৫জন এবং লারপুরে ২জন করোনা পজিটিভ হয়েছেন। আজ পর্যন্ত নাটোরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১,৭৩৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১,৪৭৩ জন।

এ অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে স্বাস্থ্য বিধি ও মাস্ক ব্যবহারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে জেলা প্রশাসক মো: শাহরিয়াজ কালেক্টরেট অফিসের সংস্থাপন শাখার অফিস সহকারী অপূর্ব কুমার পাইনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এছাড়া শোক জ্ঞাপন করেছেন নাটোর কালেক্টরেট অফিসের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসনের সকল কর্মকতা ও কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা