সারাদেশ

সিরাজগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ( ২৫ মে) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের নতুন ট্রাক লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইবনে আশোয়াত নওগাঁর ধুবলহাটি গ্রামের সাতোয়ার রহমানের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই সুজিত কুমার বিশ্বাস বলেন, নিহত আশোয়াত মোটরসাইকেলে ঢাকা যাওয়ার পথে ট্রাকের নতুন লেনে ঢুকে পড়েন। গতকাল রাতে বৃষ্টি হওয়ায় সড়ক পিচ্ছিল ছিল। এই অবস্থায় তিনি মোটরসাইকেলের চাকা পিছলে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের নিচে চাপা পড়েন।

তিনি আরো জানান, তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়। তিনি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন বলেও জানান এই কর্মকর্তা।

সান নিউজ/আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা