সারাদেশ

কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ২ 

নিজস্ব প্রতিনিধি, সাভার: ঢাকার সাভার থেকে ১ কোটি টাকা মূল্যমানের হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস এবং মাদক বিক্রির ৩৩ হাজার ৩৩০ টাকা জব্দ করা হয়েছে।

সোমবার (২৪ মে) র‌্যাব-৪ এর একটি দল সাভার মডেল থানার কলমা এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইনসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতার মাদক কারবারিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. ইসমাইল হোসেন বাবুল (৫১), ও মো. কাওছার আহমেদ জয় (১৯)।

এ ঘটনায় র‌্যাব ৪ সিপিসি-২ নবীনগর ক্যাম্পের পিসি শাহ আলম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। সঠিক তথ্য পাওয়া না গেলে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা