সারাদেশ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার (২৫ মে) দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (২৪ মে) সন্ধ্যায়
তাকে গ্রেফতার করা হয়।

বোয়ালমারী থানার সাতৈর ইউনিয়নে অবস্থিত জয়নগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক পলাশ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের পাকা রাস্তার উপর থেকে আসামি শাহিদুল শেখকে (২৬) গ্রেফতার করা হয়।

সে জিআর ২৩৪/১৯ মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। শাহিদুল উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া মধ্যপাড়া গ্রামের মানিক শেখের ছেলে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোমবার সন্ধ্যায় গ্রেফতারকৃত আসামি শাহিদুল শেখকে মঙ্গলবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা