সারাদেশ

সরাইলের ঐতিহ্যবাহী আরিফাইল মসজিদ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: মুঘল আমলের ঐতিহাসিক নিদর্শন আরিফাইল মসজিদ-১৬৬২সালে কারুকাজ আর চুনা পাথরের সৌন্দর্যময় মসজিদটি সরাইল উপজেলার সদর ইউনিয়নের আরিফাইল গ্রামে অবস্থিত। সরাইল উপজেলা পরিষদ চত্বর থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে মসজিদটির অবস্থান। এ ঐতিহাসিক মসজিদটি সরাইলবাসীর পুরনো স্মৃতি বহনকারী, অনেকের ভাষ্যমতে ঐতিহাসিক মসজিদটিকে নিয়ে অনেক কল্পকাহিনী রয়েছে।

বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সরাইল বিশ্বরোড় থেকে সিএনজি দিয়ে সরাসরি আসা যায়। উপজেলা পরিষদ থেকে রিকশা কিংবা পায়ে হেঁটে ও যাওয়া যায়। ঐতিহাসিক মসজিদের নামের সাথে জড়িত আরিফাইল গ্রাম ঘুরে জানা যায়, মসজিদটির পাশেই বিশাল আয়তনের একটি দীঘির রয়েছে। যার নাম সাগর দীঘি। মসজিদের দক্ষিণ পাশে রয়েছে দুটি কবর, যা জোড়া কবর নামে পরিচিত।

এই মসজিদের দেওয়ালের পুরুত্ব ৫ফুট ৬ ইঞ্চি, স্থাপত্য কলা কৌশল ও অপূর্ব নির্মাণে মসজিদটিকে দেখতে দূর-দূরান্ত থেকে জেলার বিভিন্ন এলাকার লোকজন দেখতে আসে। প্রায় ৩০০ বছর পূর্বে নির্মিত মসজিদটি এখন অনেক গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট. আশরাফ উদ্দিন ( মন্তু) বলেন, বতর্মানে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে মসজিদটি প্রত্ন সম্পদ হিসাবে ঘোষিত হয়েছে। তিনি বলেন, মসজিদের কাজকর্ম সবই মসজিদের মুসল্লিরা করে থাকেন।

ঐতিহাসিকদের মতে, এক সময় ত্রিপুরা রাজ্যের রাজধানী সরাইল বারো ভূইঁয়ার একজন ঈশা খাঁর শাসনে ছিল। সে সময় ঈশা খাঁ এ মসজিদ ও পার্শ্ববর্তী জোড়া কবর নির্মাণ করেন। যদিও নানা কারণে জোড়া কবর রহস্য ঘেরা। এই রহস্যে অনেকটা প্রভাব রেখেছে কবর দুইটি। সবচেয়ে আশ্চর্যজনক হলেও সত্য মসজিদটিতে ঢুকে দেখা গেছে ভেতরকার যে কোনো শব্দ দেওয়ালের অতি পুরুত্বের কারণে বাধা পেয়ে একটা ভৌতিক প্রতিধ্বনি রূপে ফিরে আসে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা