সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যান মুখামুখি সংঘর্ষে জিসান মিয়া (২৫) নামের ট্রাকের হেলপার নিহত হয়েছেন।

সোমবার (২৪ মে) উপজেলার বেড়তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান মিয়া মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার মুক্তারপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে বেড়তলা নামক স্থানে সিলেটগামী ক্রাউন সিমেন্ট কোম্পানির একটি কাভার্ডভ্যানের সাথে ফোর লেইন কাজে নিয়োজিত ইন্ডিয়ান এফকন কোম্পানির ট্রাকের মুখামুখি সংঘর্ষ হয়। ওই সময় ক্রাউন সিমেন্ট কোম্পানির কাভার্ডভ্যানের হেলপার নিহত হন।

নিহত হেলপার ট্রাকের ভেতরে আটকে গেলে সরাইল ফায়ার সার্ভিসের একটি টিম ও খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে তার লাশ উদ্ধার করে।

সরাইল বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ইন্ডিয়ান এফকন কোম্পানির ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কাভার্ডভ্যা ও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা