সারাদেশ

মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণ-গুলাগুলি, আহত ১২ 

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে সদর উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলাগুলি ঘটনা ঘটেছে। হামলায় দুই পক্ষের লোকজন আহত হয়েছে। হামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছেলে বাদলকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেই গুলিতে ৪ জন গুলি বিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন । সোমবার (২৪ মে) সকালে সদর উপজেলার চরাঞ্চালের আধারা ইউনিয়নের ষোলারচর গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় দু'পক্ষের হামলায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গ্রামে আতঙ্ক ছড়িয়ে দেয়।

স্থানীয়রা জানান, গত কয়েক বছর যাবৎ দুই'টি পক্ষ হামলা, পাল্টা হামলা করে চলেছেন। এখানে একটি গ্রুপের নেতৃত্ব দেন সদর উপজেলার অধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মেম্বার। অপর গ্রুপের নেতৃত্ব দেন আধারা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো. আলী হোসেন সরকার ও ওয়ার্ড মেম্বার মজিবুর ভূইয়া। এই দুইটি গ্রুপ কয়েক দিন পরপর সংঘর্ষে লিপ্ত হয়৷ গতকাল রাতে আলী হোসেনের গ্রুপ সুরুজ মেম্বারের লোকজনদের গ্রাম ছাড়া করে। পরে আজ সকালে সুরুজ মেম্বারের গ্রুপ আলী হোসেন সরকারের বাড়িতে হামলা চালিয়ে এলোপাথারি গুলিবর্ষণ করে।

এ সময় গুলিবিদ্ধ হয়ে রোমান (১২), রিংকু (২২), ইকরাম (২৩), জব্বার (২৮)। এছাড়া ককটেল হামলায় আহত সম্রাট (৩২) রাহায়ন (২৫),মিলন (২০), রানাসহ (২৩) ১২ জন আহত হয়। আহতদের মধ্যে গুলিবিদ্ধ শিশু রোমানকে (১২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতােি ভর্তি করা হয়েছে। এছাড়া অপর আহতদের বিভিন্ন ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে সদর থানার (ওসি) অপারেশন শেখ আবু হানিফ বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা