সারাদেশ

নড়াইলে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা উপহার হিসেবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের কাছে কোভিড আক্রান্ত রোগীদের জন্য জীবন রক্ষাকারী অত্যধুনিক 'অক্সিজেন কনসেনট্রেটর' ডিভাইস, সার্জিক্যাল মাস্ক ও জীবাণু নাশক সাবান প্রদান করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার (২৪ মে) সদর হাসপাতালের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান নিলুর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ নাছিমা খানম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবদুস শাকুর। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, সদর হাসপাতালেল আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ মশিউর রহমান বাবু, সমাজ সেবক গোলাম মর্তুজা স্বপন, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হাফিজ খান মিলন, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেনিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা