সারাদেশ

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এতে শিশুসহ আরো
দুইজন আহত হয়েছে। সোমবার (২৪ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুর ও ডুমদিয়া নিমতলা নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়া নিমতলা এলাকায় দ্রুতগামী একটি বাস অজ্ঞাত এক নারীকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। তার লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।

অপরদিকে, সোমবার দুপুরে সোলেমান মোল্লা তার স্ত্রী ও নাতনীকে নিয়ে ইজি বাইকে করে গোপীনাথপুর থেকে পার্শ্ববর্তী গ্রামে যাচ্ছিলেন। এসময় গোপালগঞ্জগামী একটি প্রাইভেট কার ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলে সোলেমান মোল্লা মারা যান এবং
প্রাইভেট কারটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে নিহতের স্ত্রী ও নাতনী মারাত্মক আহত হয়।

অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবংনিহত সোলেমানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা