সারাদেশ

গোপালগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন  

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) খুলে দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
সোমবার (২৪ মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

এ সময় বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেয়ার দাবিতে বিভিন্ন লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা।

মানববন্ধন চলাকালে অর্থনীতির বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমন মোল্লা, একই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সালমা জাহান, আইন বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র সাবিক হোসেন হৃদয় প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, অনতিবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হোক। আমরা আর ঘরে বসে থাকতে চাই না, ক্লাসে ফিরতে চাই। দেড় বছর যাবত আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ। এতে আমরা সেশনজটে পড়েছি এবং লেখাপাড়ায় পিছিয়ে পড়েছি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা