সারাদেশ

 ১০ হাজার ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২৫ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখাচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ভোলার লালমোহন উপজেলার মোতালেব মিয়ার ছেলে মো. জুয়েল (২৭) ও পাবনার ভেড়ামারা উপজেলার মৃত দিলদার শেখের ছেলে সাইফুল ইসলাম (৩৫)

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম দুপুর ২টার দিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের আদর্শ সদর উপজেলার আলেখাচর হোটেল মিয়ামি রির্সোট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল ও সাইফুলকে আটক করা হয়। এরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন বলে তিনি জানান।

এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাকদদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি আনোয়ারুল আজিম জানান।

সান নিউজ/আরএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা