সারাদেশ

হাতির আক্রমণে রোহিঙ্গা যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় হাতির আক্রমণে মো. সৈয়দুল ইসলাম নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। নিহত সৈয়দুল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুস সালামের ছেলে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৫ মে) সকালে উপজেলার চরতী ইউনিয়নের সুঁইপুরা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, গতকাল (সোমবার) মাহমুদুল হক বাবুল নামে এক ব্যক্তির বাগানে গাছ কাটতে যায় ওই রোহিঙ্গা যুবক। এরপর রাতের কোনো সময়ে হাতির আক্রমণে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ভোরে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা