সারাদেশ

প্রবাসফেরত ভাইকে নিয়ে বাড়ি ফেরা হলো না 

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আসুক আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ১১মে সকাল ৯টার দিকে কুলাউড়ার ব্রাহ্মণবাজার ঢুলিপাড়া এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে দুই ভাই ও চালক আহত হন।

স্থানীয়রা আহত আসুক আহমদ, তার বড় ভাই দুবাই প্রবাসী মাসুক আহমদ ও গাড়িচালককে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক আসুক আহমদকে মৃত ঘোষণা করেন।

নিহত আসুক আহমদ জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে ঈদুল ফেতর উপলক্ষে দেশে আসা দুবাই প্রবাসী বড়ভাইকে ঢাকা থেকে এগিয়ে আনতে যান ছোট ভাই আসুক। পরিবারের সকলকে নিয়ে এক সাথে ঈদ করার কথা ছিল তাদের। ঢাকা থেকে বাড়িতে আসার সময় সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পরিবারে পৌছালে শোকের ছায়া নেমে আসে।

কুলাউড়া থানার ওসি বিনয়ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা