সারাদেশ

গাইবান্ধায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়িতে খোকা মিয়া (৮০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মে) দুপুরে উপজেলার বেতকাপা ইউনিয়নের রায়তি নড়াইল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খোকা মিয়া ওই গ্রামের মৃত গেন্দেলা মিয়ার ছেলে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদার রহমান জানান, সকালে বাড়ীর পাশে একটি লাউয়ের জাঙলার নিচে গলায় গামচা প্যাঁচানো ও মুখে খড় ঢোকানো অবস্থায় খোকা মিয়ার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা