সারাদেশ

নদীভাঙা মানুষের পাশে পুলিশ সুপার 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: করোনা মহামারির এ ক্লান্তিলগ্নে নদী ভাঙা অসহায়দের ঈদের আনন্দ দিতে লক্ষ্মীপুর পুলিশ সুপারের পক্ষ থেকে ঈদ বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) দুপুরে সদর উপজেলার সুতারগোপটা এলাকায় এ ঈদ উপহার বিতরণ করেন পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন- জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান মিয়া, লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন ও সুতারগোপ্টা ফাইভ স্টার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ নোমান ছিদ্দীকী প্রমুখ।

পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, করোনার এ সময় নদী ভাঙা অসহায় মানুষগুলো চরম কষ্টে দিনযাপন করে। ঈদের এ মুহূর্তে তারাও যেন বঞ্চিত না হয় সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস। এতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। আগামীতে এ ত্রাণ সহায়তা বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা