সারাদেশ

পূর্ব শত্রুতার জেরে রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে শুকুর আলী (২০) নামের এক রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধু শাকিল মিয়ার বিরুদ্ধে।

শনিবার (৮ মে) দুপুরে সুনামগঞ্জ পৌর ভবনের সামনে এই ঘটনা ঘটে। নিহত শুকুর আলী সুনামগঞ্জ শহরের মল্লিকপুরের মৃত সেজলু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শুকুর আলী ও শাকিল মিয়া ভালো বন্ধু ছিলেন। ছয়মাস আগে শুকুরের সাথে শাকিলের বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এর জের ধরে শনিবার দুপুরে শাকিল সুনামগঞ্জ পৌর ভবনের সামনে শুকুরকে পেছন থেকে ছুরিকাঘাত করে। পরে আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় শুকুরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, ছুরিকাঘাতে রিকশাচালক শুকুর আলীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার বন্ধু শাকিলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা