সারাদেশ

কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক কাভার্ড ভ্যানের ধাক্কায় দাঁড়িয়ে থাকা অপর কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চালকের সহকারী। নিহত ওই চালকের নাম হাসান মিয়া (৩৫)।

শনিবার (০৮ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি বরিশাল সদরে। আহত চালকের সহকারীর নাম সফিকুল ইসলাম। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। তার বাড়ি ঢাকায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মো. সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা