সারাদেশ

নড়াইলে মহিলা আ.লীগের ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলে পবিত্র ঈদ-উল-ফিতর ও করোনা মহামারীতে আর্থিক অনটনে থাকা জেলা মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়েছে।

শনিবার (৮ মে) জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, পোলার চাল, তেল, দুধ, চিনি, সেমাই, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান।

এসব উপহার সামগ্রী নেতাকর্মীদের হাতে তুলে দেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, সাধারণ সম্পাদক ইসমত আরা, জেলা পরিষদের নারী সদস্য রওশন আরা কবির লিলি প্রমুখ।

জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ৮৫ নেতাকর্মীর মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা