সারাদেশ

'সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে'

আল-মামুন, খাগড়াছড়ি : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে প্রকল্প হাতে নেওয়ার মাধ্যমে কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় পার্বত্য এলাকা এখন বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে।

শুক্রবার (৭ মে) দুপুরে খাগড়াছড়ি গ্রিড উপকেন্দ্র হতে দীঘিনালা লংগদু উপকেন্দ্র পর্যন্ত ৩৩/১১ কেভি বিদ্যুৎ লাইন নির্মাণ ও কমিশনিং কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন
কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

কুজেন্দ্র লাল ত্রিপুরা আরও বলেন, যেখানে বিদ্যুৎ পৌঁছানো অসম্ভব সেখানে সৌলার এর মাধ্যমে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়াসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন তিনি। এ সময় করোনা মহামারিতে সকলকে সচেতন হয়ে মাস্ক ব্যবহারসহ সরকারি বিধি নিষেধ মেনে চলার আহবান জানান এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কাশেম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু।
এ সময় তিন পার্বত্য জেলা বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প পরিচালক প্রকৌলশী উজ্জল বড়ুয়া, নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার, জেলা পরিষদ সদস্য শুভ মঙ্গল চাকমা, শতরূপা চাকমা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এছাড়াও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতা এড. আশুতোষ চাকমা, নিলোৎপল খীসা, সাবেক সদস্য জুয়েল চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা এতে অংশ নেয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা