সারাদেশ

চট্টগ্রামে করোনায় আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : করোনাভাইরাসে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্দরনগরীতে করোনায় মারা গেলেন ৫৫২ জন। এছাড়া একই সময়ে নতুন করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৫০ হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত হলো।

শুক্রবার (৭ মে) সকালে গণমাধ্যমে পাঠানো জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের তিনজনই শহরের। তারা সবাই চিকিৎসাধীন ছিলেন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১০৮ জনের করোনা পজিটিভ আসে।

অন্যদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে যাদের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে শহরের ৮৬ জন। বিভিন্ন উপজেলার ২২ জন।

চট্টগ্রামে আগের ২৪ ঘণ্টায় (বুধবার) করোনায় ৪ ব্যক্তির মৃত্যু হয়। একই সময়ে ১৫৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল সাড়ে ১৪ শতাংশ। তার আগের দিন মঙ্গলবার চট্টগ্রামে করোনায় ৫ ব্যক্তির মৃত্যু হয়। একই সময়ে ১৪২ জনের করোনা শনাক্ত হয়। এদিন শনাক্তের হার ছিল ১৪ শতাংশ। সোমবার ৫ ব্যক্তির মৃত্যু হয়। নতুন করে ১৯৮ জনের শনাক্ত হয়। শনাক্তের হার ছিল প্রায় ১৫ শতাংশ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে।ইতিমধ্যেই...

গর্ভধারণে সুষম খাদ্যাভ্যাস

প্রথমবার গর্ভধারণ করার যাত্রাটা বেশ কঠিন। নানা দিক থেকে নানা পরস্পরবিরোধী পরা...

মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে

স্পেনের বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ারের উত্থানটা ঘটেছিল লিওনেল মেসির।বিশ্বকাপ চ...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা