সারাদেশ

নাশকতার মামলায় জামায়াতের ২ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামে জামায়াতে ইসলামীর দুই নেতাকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। টেরিবাজার ও ষোলশহর এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও চান্দগাঁও থানা পুলিশের আলাদা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াত ইসলামের আমির জহিরুল ইসলাম ও নগরীর ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড জামায়াত ইসলামীর আমির মো. নূর হোসেন মাস্টার।

তাদের মধ্যে জহিরুল ইসলামকে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ ও নূর হোসেন মাস্টারকে চান্দগাঁও থানা পুলিশ গ্রেফতার করে।

বৃহস্পতিবার (৬ মে) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম কোতোয়ালী এলাকার টেরিবাজার থেকে জহিরুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিক জানান, নূর হোসেন মাস্টারের বিরুদ্ধে বিরুদ্ধে চান্দগাঁও থানায় বিস্ফোরকের মামলা আছে।

দুই মামলার পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এডিসি আবু বক্কর।

এদিকে, বাঁশখালী থানার নাশকতার মামলায় উপজেলা জামায়াতের আমির জহিরুলকে গ্রেফতার করা হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্ত্তী।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

হামের উপসর্গে  মৃত্যু আরও ৫, মোট প্রাণহানি ৮২৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, ফলে হাম ও এর উ...

আগামী ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণ

আগামী ৫ দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের ভারি থেকে ভা...

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

বাগেরহাটে আইনজীবী হত্যা: ৫০ ঘণ্টায় গ্রেফতার ৪, উদ্ধার ছোরা

বাগেরহাটে আলোচিত আইনজীবী এডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় বড় অগ্রগতি প...

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত একনলা এলজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা