সারাদেশ

৪শ রিকশাচালক পেল ঈদ উপহার

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: লাল সবুজের মিশ্রণের পোশাক পরা কিছু যুবক রিকশা থামিয়ে দিচ্ছে। চালক প্রথমে একটু ভ্যাবাচেকা খেলেও মুহুর্তেই চেহারার রঙ বদল, মুখে হাসি। চালকরা পেলেন ঈদ উপহার।

শুক্রবার (৭ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 'স্বপ্নতরী' নামের একটি সংগঠন ৪০০ পরিবারকে ঈদ উপহার তুলে দেয়।

সড়ক বাজার, আজমপুর, গাজীরবাজার, কর্ণেল বাজার, ধরখার, তন্তর এলাকায় এসব ঈদ উপহার দেয়া হয়। উপহারের মধ্যে ছিলো সেমাই, চিনি, নারিকেল, চিনি, বাদাম ও কিচমিচ।

এ সময় পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হান্নান ভূঁইয়া স্বপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল, স্বপ্নতরীর সভাপতি মাকসুদুল আলম, সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম, এসবি লিটন, মো. মোস্তাকিম, বিএম ফরহাদ, মো. মিনহাজুল প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বপ্নতরীর সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম বলেন, 'করোনাকালীন সময়ে মানুষ খুবই অসহায় অবস্থায় আছে। আমরা আমাদের সাধ্যমতো কিছু একটা করার চেষ্টা করেছি।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা