সারাদেশ

হাতিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে জেলেদের ত্রাণ বিতরণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জোবায়ের হোসেন (৪৩) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

শুক্রবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে চরচেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের হোসেন সোনাদিয়া ৫নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে। তিনি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও ৫নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চরচেঙ্গা বাজারে জেলেদের মাঝে ত্রাণ বিতরণ করছিলেন ইউপি চেয়ারম্যান নুর ইসলাম মায়েশিয়া। বেলা সাড়ে ১১টার দিকে চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলেন স্থানীয়রা।

এ নিয়ে চেয়ারম্যানের লোকজনের সঙ্গে জোবায়েরসহ কয়েকজনের বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে নুর ইসলাম মালেশিয়ার লোকজন বাজারে অর্তকিত হামলা চালিয়ে জোবায়ের হোসেন, মেহেদী জীবন ও ইরাক হোসেনসহ বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে জোবায়ের নিহত হন। এ সময় হামলাকারীরা কয়েক রাউন্ড গুলিও ছুড়ে পালিয়ে যায়।

আসন্ন নির্বাচনে সোনাদিয়া ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মেহেদী হাসান অভিযোগ করে বলেন, সকালে চেয়ারম্যানের লোকজন বাজারে ত্রাণ বিতরণ করছিলেন। এসময় আমার সমর্থক জোবায়ের ও ইরাক দোকানে বসা ছিল। কোনো প্রকার উস্কানি ছাড়াই মালেশিয়ার লোকজন দোকানে প্রবেশ করে জোবায়ের, তার ছেলে জীবন ও আমার কর্মী ইরাককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে মারা যান জোবায়ের। আশংকাজনক অবস্থায় ইরাককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কথা বলতে বর্তমান চেয়ারম্যান নুর ইসলাম মালেশিয়ার মোবাইলে একাধিকবার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, প্রতিপক্ষের হামলায় মেম্বার প্রার্থী জোবায়ের নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অস্ত্রধারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা