সারাদেশ

তিন চোরাই মোটরসাইকেলসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌরশহর থেকে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোরাই চক্রের বিশাল (২২) একজনকে আটক করেছে র‌্যাব।

শুত্রুবার (৭ মে) দুপুরে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন ভৈরব র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী।

তিনি জানান, বৃহস্পতিবার (৬ মে) রাত দেড়টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় অভিযান চালিয়ে বিশালকে আটক করা হয়। বিশাল কান্দিপাড়ার মাসুম মিয়ার ছেলে।

বিশালের দেওয়া তথ্যমতে কান্দিপাড়ার বিভিন স্থানে তল্লাশি করে তিনটি চোরাইকৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৯,৬০,০০০ টাকা। বিশালের দেওয়া তথ্যমতে চোরাই চক্রের অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আসামির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা