সারাদেশ

ঠাকুরগাঁওয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেল চুরির ২৪ ঘন্টার মধ্যে চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ঠাকুরগাঁও থানা পুলিশ। সেই সাথে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে সফিকুল ইসলাম (৩৫) নামে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৭

বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও সদর থানায় পুলিশ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, গত বুধবার (২৩ আগষ্ট) ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সোনার বাংলা রিসোর্টের সামনে থেকে একটি পালসার মোটর সাইকেল চুরি হয়। বিষয়টি জানার পর ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের তাৎক্ষনিক নির্দেশনায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার কালিতলা ব্রীজ সংলগ্ন রাস্তার নীচ হতে চুরিকৃত ওই মোটরসাইকেলটি উদ্ধার করে। এ সময় চুরির কাজে জড়িত থাকায় পার্শ্ববর্তী দিনাজপুর জেলার খানসামা থানার আঙ্গারপাড়া গ্রামের মোন্তাজ আলীর ছেলে মো: সফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।

আরও পড়ুন : গ্রেফতারের ২০ মিনিট পর জামিন

প্রেস ব্রিফিংয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির বলেন, আটককৃত সফিকুল ইসলাম মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা