সারাদেশ

মানিকগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে বহুতল ভবন নির্মাণ

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র শহীদ রফিক সড়কে আদালতের নির্দেশ অমান্য করে নির্মিত হচ্ছে বহুতল ভবন। বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই ইতোমধ্যে দুই তলার কাজ সমাপ্ত করে তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের প্রস্তুতি কাজ চলছে। এই ভবনটির বিরুদ্ধে প্রতিবেশী হালিমা বেগম বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। পরে আদালত ভবন নির্মাণ কাজে নিষেধাজ্ঞা আরোপ করেন। আদালতে পরবর্তী শুনানী না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, পৌরসভার নিয়মনীতি তোয়াক্কা না করেই নির্মাণ করা হচ্ছে কাজল কমপ্লেক্স নামের একটি ৯ তলা ভবন। ভবন নির্মাণে চলছে আদালতের নিষেধাজ্ঞা। আদালতকে অমান্য করে তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের প্রস্তুতি মূলক কাজ চলছে। এবং আন্ডারগ্রাউন্ডের পার্কিং এর জায়গায় হয়েছে শপিং সেন্টার। ভবনটির আশপাশে রাখা হয়নি নিয়ম অনুযায়ী পর্যাপ্ত জায়গা। শহরের শহীদ রফিক সড়কের আফরোজা রমজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ভবনটি কয়েক বছর ধরেই নানা অনিয়ম ও নিষেধাজ্ঞা অমান্য করে অদৃশ্য ক্ষমতা বলে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে, নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে চলছে আদালতের নিদেধাজ্ঞা। এর আগে ২০০৯ সালে ৩ তলা ভবনের অনুমতি নিয়ে ৫ তলা ভবন নির্মাণ করার পর ভবনটি হেলে পড়ে। এতে প্রতিবেশীরা ক্ষতির সম্মুখীন হয়।

সরেজমিনে দেখা যায়, পৌরসভার নিয়মনীতির তোয়াক্কা না করেই ভবনটির আন্ডার গ্রাউন্ডের পার্কিং এর জায়গায় ভাড়া দেওয়া হয়েছে চাঁদের হাট নামের একটি বড় ব্যবসা প্রতিষ্ঠানের কাছে। ভবনটির আশ পাশে রাখা হয়নি পৌরসভার নিয়ম অনুযায়ী কোনো জায়গা। প্রতিবেশীদের অভিযোগ, ভবন করতে গিয়ে ভবন মালিক প্রতিবেশীদের সীমানা প্রাচীর ভেঙে ফেলেছেন।

প্রতিবেশী মামলার বাদী হালিমা বেগম বলেন, আদালতের নির্দেশ অমান্য করে করে ভবনটির তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছে। অথচ গত মাসের ১ এপ্রিল মানিকগঞ্জ জেলা জজ আদালত পরবর্তী শুনানী না হওয়া পর্যন্ত ভবনটির কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। এই রোজার মাসেও প্রতিবেশীদের বিরক্ত করে রাতভর চালু রেখেছে ভবন নির্মাণের কাজ।

মামলার বাদী আরো জানান, এর আগে ভবনটি নির্মাণকালীন সময়ে নানা অনিয়মের প্রেক্ষিতে অভিযোগ করলে হাই কোর্টের নিষেধাজ্ঞা ঠেকাতে ১ তলা ভবন নির্মাণ করবেন এমন মুচলেকা দিয়েছিলেন হামিদুর রশিদ কাজল। আমাকে চাপে রাখতে আমার বাড়ির টয়লেট বরাবর স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। মামলা তুলে নিতেও দেওয়া হচ্ছে নানা হুমকি ধামকি।

এ বিষয়ে ভবনটির মালিক হামিদুর রশিদ কাজলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোনে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি জানান, এ বিষয়ে বিস্তার আলোচনা হবে। ফোনে আমি কোনো মন্তব্য করতে রাজি না।

এ ব্যাপারে মেয়র মো. রমজান আলী জানান, আধুনিক শহর গড়তে পৌরসভার নিয়মনীতি অনুসরণ করেই বাড়ি ঘর নির্মাণ করতে হবে। প্রতিটি ভবনের সাথে অবশ্যই গাড়ি পার্কিং এর জায়গা রাখতে হবে। অন্যথায় নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা