সারাদেশ

ফাস্ট ফুডের কারখানায় তৈরি হচ্ছে যৌন উত্তেজক সিরাপ

নিজস্ব প্রতিনিধি, পাবনা : রমজানের মধ্যেও ফাস্ট ফুড ইন্ডাস্ট্রির আড়ালে তৈরি করা হচ্ছে অবৈধ যৌন উত্তেজক সিরাপ। পাবনা শহরের আফুরিয়া ফাস্ট ফুড ইন্ডাস্ট্রির প্রা. লিমিটেডে বৃহস্পতিবার (৬ মে) অভিযান চালিয়ে অবৈধ যৌন উত্তেজক সিরাপ তৈরির কারখানার সন্ধান পেয়েছেন ডিবি পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, এসএস পাউডার ও সিরাপ তৈরির উপকরণ জব্দ করা হয়।

ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান জানান, শহরের আফুরিয়া মহল্লায় মৃত নিজাম উদ্দিন ওরফে তায়েম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) দীর্ঘদিন ধরে অবৈধ যৌন উত্তেজক সিরাপ তৈরি করছিলেন। এসব যৌন উত্তেজক সিরাপ পাবনা শহরসহ দেশের বিভিন্নস্থানে বাজারজাত করা হতো।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম বিকেল সাড়ে ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার কারখানায় অভিযান চালায়। এসময় কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, এসএস পাউডার, সিরাপ তৈরির উপকরণ জব্দ এবং কারখানা মালিককে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানাটি সিলগালা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহামুদুর হাসান।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, জেলা পুলিশের উদ্যোগে শহরকে সব ধরনের মাদক, অপরাধ ও সন্ত্রাসমুক্ত করার কর্মসূচির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা