সারাদেশ

শিশু দুটিকে বাঁচাতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান বাবা মা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারে জোড়া লাগানো যমজ মেয়ে শিশুর জন্ম হয়েছে। বুধবার (৫ মে) রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলা শহরের জান্নাত প্রাইভেট হাসপাতালে শিশু দুটির হাত-পা, মাথা আলাদা হলেও জোড়া পেট নিয়ে শিশু দুটির জন্ম হয়।

জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শমশেরনগর গ্রামের পান দোকানদার জুয়েল আহমদের স্ত্রী তাহমিনা বেগম বুধবার রাতে জান্নাত প্রাইভেট হাসপাতালে সিজারে মাধ্যমে জন্ম নেয় এই দুই যমজ শিশুর।

শিশুর বাবা জুয়েল আহমদ স্থানীয় সাংবাদিকদের বলেন, বাচ্চা দুটিকে বাঁচাতে হলে ঢাকায় হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় ডাক্তাররা। শিশু দুটির চিকিৎসার বিশাল ব্যয় তার পক্ষে বহন করা সম্ভব হবে না।

তিনি বলেন, আমি অত্যন্ত গরিব মানুষ ঢাকায় নিয়ে শিশু দুটিকে সুচিকিৎসা করা আমার সাধ্যের বাহিরে। তাই আমি গণমাধ্যমের সহায়তায় জনদরদি প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবান ব্যক্তি ডাক্তারসহ সকলের সহযোগিতা কামনা করছি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা