সারাদেশ

সিলেটে করোনায় আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে মহামারি করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬৯ জন। যার মধ্যে ৪০ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১০৯ জন।

বৃহস্পতিবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হন।

নতুন এই ৬৯ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ০০৩ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫১৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৪৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৯৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৪৩ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০৯ জন। এরমধ্যে সিলেটের ৯৫, মৌলভীবাজারের ১০ জন, সুনামগঞ্জের ৪ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৭৮৬ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৯৭ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬৫২ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৩৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২০১ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ২১৩ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারের ২ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে যে ২ জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৬২ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৮৯ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৮ জন রয়েছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা