সারাদেশ

স্পিডবোটের পর এবার লঞ্চঘাটেও ব্যারিকেড

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে নিষেধাজ্ঞা অমান্য করে নৌযান চলা বন্ধে স্পিডবোটের পর এবার লঞ্চঘাটেও ব্যারিকেড দিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৬ মে) দুপুর ২টার দিকে লঞ্চঘাটের নদীর অংশে লোহার পাইপ ও ভাসমান বয়া দিয়ে ঘাটের প্রবেশমুখ বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে লঞ্চঘাট থেকে লঞ্চ ও ট্রলার চলাচলে আর সুযোগ থাকছে না।

এর আগে বুধবার (৫ মে) বিকেলে স্পিডবোট ঘাটে বাঁশ, রশি ও লাল কাপড় দিয়ে ব্যারিকেড দেয় মাওয়া নৌ-পুলিশ।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর শিমুলিয়া বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, লকডাউনে নির্দেশনা অনুযায়ী নদীতে আর যেন কোনো স্পিডবোট, ট্রলার ও লঞ্চ চলাচল করতে না পারে সেজন্য ব্যারিকেড দেয়া হয়েছে। লকডাউনের ১৬ তারিখ পর্যন্ত এ নির্দেশনা চলবে।

প্রসঙ্গত, লকডাউনে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকার নির্দেশনা ছিল। তবে সে নিয়ম উপেক্ষা করেই পদ্মায় চলছিল এসব স্পিডবোট। গত সোমবার (৩ মে) নিয়ম অমান্য করে চলতে গিয়ে মাদারীপুরের শিবচরে কাঁঠালবাড়ী ঘাটের কাছে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় একটি স্পিডবোটের ২৬ যাত্রী নিহত হন। এ দুর্ঘটনার পর থেকে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা