সারাদেশ

ধান মাড়াই মেশিন উল্টে প্রাণ গেল চালকের

মাসুম লুমেন, গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়িতে ধান মাড়াই মেশিনের নিচে চাপা পড়ে সৈয়দ আলী (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) বিকাল ৩টার দিকে উপজেলার উড়িয়া ইউনিয়নের দক্ষিণ উড়িয়ার গুণভরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেশিন চলক সৈয়দ আলী ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের দক্ষিণ উড়িয়া গুনভরি গ্রামের আফছার আলীর ছেলে।

উড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দিন বলেন, "বিকাল ৪টার দিকে এক বাড়ির ধান মাড়াইয়ের কাজ শেষ করে মেশিন নিয়ে চার-পাঁচজন অন্যস্থানে যাচ্ছিলেন। পথে মুন্সিরভিটা নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ধান কাটা মেশিনটি (বম) উল্টে পাশের নিচু জমিতে পড়ে যায়। এসময় মেশিন গাড়ির নিচে চাপা পড়ে চালক সৈয়দ আলীসহ চারজন আহত হন। পরে গুরুতর আহত গাড়ির চালক সৈয়দ আলীকে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান"।

এ ব্যাপারে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল বলেন, "এ ঘটনা আমি অবগত নই। তবে এ বিষয়ে এখনই খোঁজ নিচ্ছি"।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা