সারাদেশ

সিলেটে করোনায় আরও ৬ মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিলেট : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মারা গেলেন মোট ৩৫৬ জন। একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬২ জন।

সোমবার (৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে আরও বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৭৮২ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ৩৫৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৩৮ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৩৭২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩১৯ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ৬২ জন করোনা আক্রান্ত রোগীর ৪৭ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগের সুনামগঞ্জে ৪ জন ও হবিগঞ্জে ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ১২৩ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। যাদের মধ্যে ১১১ জন সিলেট জেলার ও হবিগঞ্জ জেলার ১২ জন বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৯ হাজার ৪০৯ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১২ হাজার ৭৯০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬২৭ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৮২০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৬৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৬ জন রোগী। তাদের সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মোট মারা গেছেনে ৩৫৬ জন। এর মধ্যে সিলেট জেলার ২৮৩ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৮ জন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ঢাকাতে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন...

মিরাজকে সরিয়ে নতুন অধিনায়ক?

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরানো হতে পারে&mdas...

‘ধুম ফোর’ গুঞ্জন উড়িয়ে দিলেন রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর কাপুরকে ঘিরে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন ব...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা