সারাদেশ

পটুয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মে) সকালে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রনয়ন, ডিজিটাল নিরাপত্তা আইন শিথিলকরণ ও পেশাদার সাংবাদিকের তালিকা প্রনয়ন করার দাবিতে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে মানব বন্ধন ও সমাবেশ করেন জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, গণমাধ্যম আজ স্বাধীন নয়। কথায় কথায় সাংবাদিকের চাকরি চলে যায়, সাদাকে সাদা ও কালোকে কালো বলতে গেলে তাদেরকে ভয়ভীতি দেখানো, নির্যাতন করা, এমনকি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে তাদেরকে হয়রানী করা হয়। সাংবাদিকরা যদি না লেখেন তাহলে সমাজের কালিমা দূর হওয়া সম্ভব নয় তাই সাংবাদিকদের সেই স্বাধীনতা দেয়ার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে শিথিলতা আনার দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, দেশে অনেক মিডিয়া হাউজ যাচাই বাছাই না করে টাকার বিনিময়ে সাংবাদিক নিয়োগ দেন আর সেই সব কথিত সাংবাদিকরা চাঁদাবাজিসহ নানা অপকর্মে লিপ্ত হন যাতে প্রকৃত সাংবাদিকগণের কর্মক্ষেত্রে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এসব বন্ধ করা সহ প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রনয়ন করা এখন সময়ের দাবি। মানব বন্ধন ও সমাবেশ শেষে একটি র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ, অর্থ বিষয়ক সম্পাদক আবুল হোসেন তালুকদার ও সাবেক সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিন ও প্রমুখ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা