সারাদেশ

শিবগঞ্জে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোখলেছুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের গলাকাটা করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ মে) সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের উত্তর কৃষ্টপুর পোল্লারপাড়া গ্রামে সড়কের পাশে পাটক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোখলেছুর উপজেলার কীচকের তালপুকুরিয়া এলাকার মৃত আলিমুদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

তিনি জানান, কী কারণে এ হত্যাকাণ্ড তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে ভোরে দুর্বৃত্তরা মোখলেছুর রহমানকে ঘটনাস্থলে জবাই করে হত্যা করেছে।

তিনি আরও জানান, হত্যার রহস্য উদঘাটনে সিআইডিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা