সারাদেশ

অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি,নড়াইল: নড়াইলে সদর উপজেলা পর্যায়ের অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ-২০২১ এর কৃষক অ্যাপের মাধ্যমে নির্বাচিত কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ মে) দুপুরে সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় বাহিরডাঙ্গা গ্রামের সুজিত বিশ্বাস, কৃষ্ণপদ বিশ্বাসের কাছ থেকে মোট ২ টন ধান ক্রয় করা হয়।

সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা খাদ্য বিভাগ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা খাদ্য গুদারের কর্মকর্তা তরুন বালা, জেলা মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান ও প্রমুখ। এসময় খাদ্য অফিসের কর্মকর্তাগণ, নির্বাচিত কৃষকগণ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, এবছর প্রতি কেজি ধান ২৭ টাকা করে ১ হাজার ৮০ টাকা মণ দরে লটারির মাধ্যমে সদরের প্রথম অবস্থায় মোট ৩ হাজার ৩৭ জন কৃষককের কাছ থেকে জেলায় মোট ১ হাজার ৫’শ ৩৭ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা