সারাদেশ

নেত্রকোনায় সংঘর্ষে কৃষকের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা : নেত্রকোনার মদনে ধান মাড়াইকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আবুল কাসেম (৬৫) নামে এক কৃষক মারা গেছেন।

সোমবার (৩ মে) দুপুরে মদন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবুল কাসেম উপজেলার নায়েকপুর ইউনিয়নের বরাটি গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রোববার বিকেলে উপজেলার নায়েকপুর ইউনিয়নের বরাটি গ্রামে কৃষক আবুল কাসেমের সঙ্গে ধান মাড়াই নিয়ে প্রতিবেশি কৃষক আব্দুল লতিফের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। এতে কৃষক আবুল কাসেম গুরুতর আহত হন। সন্ধ্যায় তার স্বজনরা মদন হাসপাতালে তাকে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি মারা যান।

ওসি আরও জানান, তার লাশময়না তদন্তের জন্য নেত্রকোনার মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা