সারাদেশ

ভাতিজা খুনের ঘটনায় চাচা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাম্পারায় চা বাগানে আম গাছ নিয়ে বিরোধের জের ধরে সুমন গোয়ালা নামে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক প্রধান আসামি চাচা মনোহর গোয়ালাকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যার-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সুরঞ্জিত সাংবাদিকদের জানান, নিহতের ভাই সঞ্জু গোয়ালার দায়েরকৃত হত্যা মামলার ভিত্তিতে ৪ জনকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মনোহর গোয়ালা (৫৯) পলাতক ছিল।

শুক্রবার (৩০ এপ্রিল) র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিলে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে প্রধান আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাকে কমলগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৭ এপ্রিল) চাচা ও চাচাত ভাইয়েরা মিলে দা ও কোড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সুমন গোয়ালাকে হত্যা করে। এ ঘটনার পর দিন কমলগঞ্জ থানা পুলিশ ৪ জন গ্রেফতার রয়েছে। তবে ঘটনার প্রধান আসামি পলাতক ছিল।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা