সারাদেশ

বিয়ের আশ্বাসে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীর বাঘায় বিয়ের আশ্বাস দিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাতে কলেজছাত্রী বাদী হয়ে শহিদুল ইসলাম (৩১) নামের এক যুবকের বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন।

শহিদুল ইসলাম উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা দক্ষিণপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

জানা গেছে, রাজশাহীর বাঘা উপজেলার এক কলেজপড়ুয়া ছাত্রীর সঙ্গে শহিদুল ইসলাম (৩১) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং বিয়ের আশ্বাস দেন শহিদুল ইসলাম। এক পর্যায়ে ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। তারপর শাহিদুলকে বিয়ের কথা বললে টালবাহনা করতে থাকে।

ওই কলেজছাত্রী নিরুপায় হয়ে বুধবার সন্ধ্যায় বিয়ের দাবিতে শহিদুলের বাড়িতে গিয়ে উঠে। এ সময় শহিদুল বাড়িতে ছিলেন না। এ সময় শহিদুলের অনুপস্থিতিতে তার পিতা-মাতা বেদম মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়। পরে বৃহস্পতিবার ওই ছাত্রী মামলা করেন।

কলেজছাত্রীর সঙ্গে ৫ বছর ধরে প্রেমের সম্পর্কের কারণে ও বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্নস্থানে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। কলেজছাত্রীকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা