সারাদেশ

ছাগল খুঁজতে ভারতীয় নারী বাংলাদেশে 

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশকালে ময়না (৩৫) নামের এক ভারতীয় নারীকে বিজিবি আটক করেছে। পরে চার ঘণ্টা পরে ওই নারীকে ফেরত দিয়েছে বিজিবি।

ময়না ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার বসকোঠাল গ্রামের তপুর উদ্দিনের মেয়ে।

বিজিবি ও সীমান্তবাসীরা জানান, শুক্রবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক ৯৩৫/৪ পিলারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ভারতীয় ওই নারী। বালারহাট বিওপির টহলরত বিজিবির সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

বিজিবি তাকে জিজ্ঞাসাবাদে জানতে পারে- তিনি তার কাঁটাতারের বেড়ার বাইরে বাড়ি হওয়ায় হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে ভুল করে বাংলাদেশে প্রবেশ করে। বিষয়টি বিজিবি ভারতের বসকোঠাল বিওপিতে জানালে বিএসএফ আটক নারীকে ফেরত চেয়ে মৌখিকভাবে অনুরোধ জানায়। দুপুরে সংক্ষিপ্ত পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নারীকে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট ১৫ বিজিবি-ব্যাটালিয়নের বালারহাট বিওপির নায়েক সুবেদার ফরিদুর রহমান ও ভারতীয় ৩৮ বিএসএফ ব্যাটালিয়নের বসকোঠাল বিওপির এসআই শ্যাম পাল।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা