ছবি : সংগৃহিত
বাণিজ্য

কোরবানির কমপ্লিট সল্যুশন নিয়ে এল বেঙ্গল মিট

সান নিউজ ডেস্ক: আসন্ন ঈদ-উল আযহা ২০২৩ উপলক্ষে বেঙ্গল মিট এবছরও চালু করলো অনলাইন কোরবানি হাট। যার মাধ্যমে গ্রাহকের অর্ডার করা গরু, ছাগল এবং ভেড়াকে ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধির তত্ত্বাবধানে কোরবানি সম্পন্ন করে এবং কোল্ড চেইন বজায় রেখে ডেলিভারি করা হবে। হাটে যাওয়া, উন্মুক্ত জায়গায় কোরবানি ও মাংস প্রসেসিং এর দুশ্চিন্তা এড়াতে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বেঙ্গল মিট প্রতি বছর এ আয়োজন করে থাকে।

আরও পড়ুন: এলপিজির দাম কমল

বৃহস্পতিবার (১ জুন) ঢাকায় বেঙ্গল মিটের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অনলাইন কোরবানির নবম বছরের আয়োজন তুলে ধরেন বেঙ্গল মিটের কর্মকর্তারা।

উল্লেখ্য যে, ইতিমধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম, এম পি, গত ৩০শে মে ২০২৩ বেঙ্গল মিট-এর অনলাইন কোরবানির ওয়েবসাইট www.qurbani.bengalmeat.com এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন বেঙ্গল মিট-এর এই অনলাইন কোরবানির উদ্যোগ স্মার্ট বাংলাদেশ নির্মাণের একটি উত্তম উদাহরণ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেঙ্গল মিটের হেড অব মার্কেটিং শেখ ইমরান আজিজ, কোরবানি প্রকল্পের প্রধান ফয়সাল আহমেদ, মানব সম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার নূর মোহাম্মদ।

আরও পড়ুন: ঠকবো না, মানুষকে ঠকাবোও না

হেড অব মার্কেটিং শেখ ইমরান আজিজ বলেন, “নিজস্ব খামার এবং চুক্তিবদ্ধ খামারিদের থেকে সোর্সিং করে নিশ্চিন্ত করা হয় রোগমুক্ত গরু, ছাগল এবং ভেড়া, এরপর ইসলামিক ফাউন্ডেশন এর প্রতিনিধির তত্ত্বাবধানে কোরবানি সম্পন্ন করে বিশ্বমানের সার্টিফাইড মিট প্রসেসিং স্ট্যান্ডার্ড ও যথাযথ কোল্ড চেইন বজায় রেখে ডেলিভারি। সব মিলিয়ে বেঙ্গল মিট নিশ্চিত করে সম্পূর্ণ হালাল ও নিরাপদ কোরবানি। প্রতি বছর বেঙ্গল মিট নতুন আকর্ষণ নিয়ে আসে, তারই ধারাবাহিকতায় এই বছর তারা নিয়ে এসেছে অর্গানিক গ্রাস-ফেড গরু যা শুধুমাত্র প্রাকৃতিক ঘাস খাওয়ানো গবাদি পশু।

আরও পড়ুন: বাজেট পাস হবে আগামী ২৬ জুন

”তিনি আরো বলেন “গত আট বছর ধরে ইউজার এক্সপেরিয়েন্স হিসেবে সবচাইতে ‘নিরাপদ ও হালাল’কোরবানি প্লাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে বেঙ্গল মিট। এবং এটি ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছে ।” এই পোর্টাল থেকে গরু বাছাই, অনলাইন পেমেন্ট, হালাল কোরবানি, মিট প্রসেসিং এবং ডেলিভারি অপশন - এই সবকিছু করার ব্যবস্থা রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা