জাতীয়
মগবাজারে ট্রাজেডি

দগ্ধ বেঙ্গল মিট কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয়েছে বেঙ্গল মিটের কর্মী মো. ইমরানের (২৫)।

মগবাজারের ওই বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ জনে। রোববার ঘটনার দিনই ৭ জন নিহত হয়েছিলেন। গতকাল মঙ্গলবার ধ্বংসস্তূপের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়, আর আজ মারা গেলেন ইমরান নামে এই যুবক।

বুধবার (৩০ জুন) সকাল পৌনে ৭টায় মারা যান ইমরান। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি বলেন, মগবাজারের বিস্ফোরণের ঘটনায় তিনজন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে ইমরান হোসেন মারা গেছেন। তার শরীরের ৯০ শতাংশ পুড়েছিল।

ইমরানের বোন আইরিন বলেন, আমার ভাইয়া আর নাই। সে বেঙ্গল মিটের সেলসম্যান হিসেবে ২ বছর ধরে কাজ করছিল। তিন বছর হলো বিয়ে করে শান্তিনগরে থাকছিল ভাইয়া।

নিহতের বাবা আব্দুল মজিদ বলেন, আমার একটা ছেলে, একটা মেয়ে। ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল। সকালে আমার ছেলে না ফেরার দেশে চলে গেছে। আমার তো আর কিছু রইল না। কী নিয়ে বাঁচবো?

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা