সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল জুস-লাচ্ছি তৈরির কারখানা সিলগালা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল জুস ও লাচ্ছি তৈরির দায়ে কারখানার মালিককে দুই লাখ টাকা অর্থদণ্ড ও কারখানাটি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য।

‘জি বি হলিস্টিক ফুডস এন্ড বেভারেজ’ কোম্পানির মালিক জাকির হোসেন মোবারক (৫৫) উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের সৈয়দ আলীর ছেলে।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামে ‘জি বি হলিস্টিক ফুডস্ এন্ড বেভারেজ’ নামে এক কোম্পানিতে অবৈধভাবে ভেজাল চার ধরনের জুস ও লাচ্ছি তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় অভিযান পরিচালনা করা হয়। কোম্পানিতে জুস ও লাচ্ছি তৈরির ক্ষেত্রে তাদের বিএসটিআইয়ের কোনো ধরনের অনুমতি নেই। এছাড়া কোনো কেমিস্টও নেই।

কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে কারখানায় ভেজাল জুস ও লাচ্ছি তৈরি করছে তারা। এছাড়া তারা যেসব ম্যাটারিয়াল ব্যবহার করছে তা মানব দেহের জন্য ক্ষতিকারক।

এসব কারণে কারখানার মালিক জাকির হোসেন মোবারকে দুই লাখ টাকা অর্থদণ্ড ও কারখানা সিলগালা করা হয়। অভিযানের সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ, ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসানসহ সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা