সারাদেশ

বাগেরহাটে শ্রমিক নিহত, আটক ১ 

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় বেড়িবাঁধের কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের একটি কারখানায় ফরক্লিপ মেশিনের চাপায় শ্রমিক হত্যার ঘটনা ঘটেছে। এ হত্যায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে বলেশ্বর নদীর তীরবর্তী উপজেলার চাল রায়েন্দা এলাকার চায়না প্রকল্পের কারখানার ভেতর থেকে নিহত ট্রাক ড্রাইভার মো. সবুজ মৃধার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার সাউথখালী ইউপির বকুলতলা গ্রামের মো. নওয়াব হোসেন মধু মৃধার ছেলে।

আটককৃত ব্যক্তি কারখানা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা আ. রশিদ আকনের ছেলে মো. শহিদুল ইসলাম তিনি ওই প্রকল্পের একজন ড্রাইভার ।

জানা যায়, প্রতি দিনের ন্যায় কাজ করার উদ্দেশ্যে ড্রাইভার সবুজ চায়নার সিসি ব্লক প্রকল্পে যায়। ওই দিন সকাল দশটার দিকে প্রকল্পের ড্রাইভার মো. শহিদুল ইসলাম এলাকাবাসীকে জানান, ড্রাইভার সবুজ ট্রাক চাপায় মারা গেছে। পরে এলাকাবাসী বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে সবুজের মরহেদ উদ্ধার করেন এবং বিষয়টি রহস্য হওয়ায় শহিদুলকে আটক করেন।

নিহত সবুজের চাচা আ. সবুর মৃধা ও বকুলতলা ওয়ার্ডের ইউপি মো. দেলোয়ার হোসেন খলিল জানান, শহিদুলের সঙ্গে সবুজের বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে শত্রুতার জেরে কারখানা এলাকায় সবুজকে একা পেয়ে সুপরিকল্পিতভাবে ফরক্লিপ মেশিনের চাপায় শহিদুল তাকে হত্যা করে মরদেহ ট্রাকের নিচে ফেলে রাখে।

এ বিষয়ে শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, নিহত ওই শ্রকিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে । তবে, তার একটি হাত ও একটি পা-ভাঙাসহ মাথা থেতলানো অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া কোনো রহস্য আছে কি না তা ময়না তদন্তের রিপোর্টে জানা যাবে এবং ড্রাইভার শহিদুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, বাগেরহাটে ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা