সারাদেশ

জেলের জালে ১৭ কেজির কাতল

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় জেলের জালে ধরা পড়ল ১৭ কেজি ওজনের একটি কাতল মাছ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভোরে জেলে এরশাদ হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মোল্লার আড়ৎ থেকে ১১০০ টাকা কেজিদরে ১৮ হাজার ৭০০ টাকা দিয়ে কাতল মাছটি কিনে নেন সুমাইয়া মৎস্য আড়তের ব্যবসায়ী মো. সোহেল মোল্লা। মাছটি একনজর দেখার জন্য ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করেন।

এ ব্যাপারে ৫নং ফেরিঘাটের সুমাইয়া মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. সোহেল মোল্লা বলেন, বৃহস্পতিবার ভোরে পদ্মা নদী থেকে এরশাদ হালদারের জালে ১৭ কেজি ওজনের কাতল মাছ ও বিশাল আকারের একটি ঢাই মাছ ধরা পড়ে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, বর্তমানে পদ্মা নদীর আরিচার-মোহনায় প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ ধরা পড়ছে বলে জানান ওই কর্মকর্তা।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা