সারাদেশ

তিন বছরে ৬ বার শ্রেষ্ঠ এএসপি মিথুন সরকার

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল এএসপি নির্বাচিত হয়েছেন বিরামপুর সার্কেলের (বিরামপুর-নবাবগঞ্জ) সিনিয়র এএসপি মিথুন সরকার। বিরামপুর সার্কেল কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর রেঞ্জে এ পর্যন্ত ৬ বার শ্রেষ্ঠ এসপি নির্বাচিত হলেন মিথুন সরকার।

রংপুর রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (২৭ এপ্রিল) বিকেলে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিথুন সরকারকে শ্রেষ্ঠ এএসপি ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, অপরাধ দমন, মাদক নির্মূল, আসামি গ্রেপ্তারসহ সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার উপর ভিত্তি করে এ পুরস্কার ঘোষণা করা হয়। সিনিয়র এএসপি ৬ বার শ্রেষ্ঠ এসপি ছাড়াও একবার আইজি ব্যাজ পুরস্কার ভূষিত হন। তিনি ২০১৮ সালের মে মাসে এএসপি হিসেবে যোগদান করেন।

সিনিয়র এএসপি মিথুন সরকার জানান, বিরামপুর সার্কেলে যোগদান করার পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার ওসি, পুলিশ সদস্য এবং স্থানীয়দের সহযোগিতায় তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছেন। এ অর্জন সকলের।

সান নিউজ/এএসএমএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা